October 12, 2026, 1:32 pm

টাঙ্গাইল-৫ আসনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আটক ২

Reporter Name
  • আপডেট Monday, December 25, 2023
  • 122 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল :: টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতাসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন।রোববার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের দুই কর্মী আটক করেছে পুলিশ।
গুলিবিদ্ধরা হচ্ছেন- বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম ও সো. এমদাদুল হক। এদের মধ্যে সাধারণ সম্পাদকের অবস্থা আশংকাজনক।
আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রহমান জানান, রাতে বাঘিলে নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করে। এসময় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন জানান, এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে আটক করা হয়েছে। বাঘিলে পরিস্থিতি বর্তমানে স্বাবাভিক রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর