July 9, 2026, 1:44 pm

টঙ্গী ৫২নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও আধুনিক ওয়ার্ড হিসেবে উপহার দিতে চাই : সেলিম কাজল

Reporter Name
  • আপডেট Saturday, December 7, 2024
  • 98 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: আগামী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫২নং ওয়ার্ড থেকে এলাকাবাসীর আর্শীবাদ নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করতে চান যুবদল নেতা রাজপথের আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ সেলিম কাজল। কারা নির্যাতিত এই যুবদল নেতা ইতোমধ্যে এলাকাবাসীর সুপরামর্শ নিয়ে মাঠে কাজ করে বেড়াচ্ছেন। এলাকার সাধারণ মানুষও তার সামাজিক সেবাদানমূলক কার্যক্রমে বেশ সন্তুষ্ট। তিনি তার সর্বোচ্চটা দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করে যাচ্ছেন। ওয়ার্ডবাসীর দোয়া সমর্থন ও সার্বিক সহযোগিতায় তিনি আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করছেন। আগামী নির্বাচনে তিনি কাউন্সিলর নির্বাচিত হলে এলাকাবাসীকে সাথে নিয়ে ৫২নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও শতভাগ শিক্ষিত জনবান্ধব একটি ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান। স্থানীয় সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
কাউন্সিলর পদপ্রার্থী সেলিম কাজল জানান, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ লিয়াকত আলী। তিনি দেশ ও মাতৃভূমির টানে ১৯৭১ সালে জীবনের মায়া ত্যাগ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আমার বাবাকে দেওয়া হয় মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা সম্মাননা। বর্তমানে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ডেপুটি কমান্ডার হিসেবে মুক্তিযোদ্ধাদের কল্যাণে দায়িত্ব পালন করে আসছেন। আমার শরীরে তার রক্ত প্রবাহমান। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ছোটবেলা থেকেই দেশ ও মাতৃভূমির প্রতি অকৃত্রিম ভালবাসা হৃদয়ে ধারণ করে আমিও আমার জায়গা থেকে ছোট্ট পরিসরে সামাজিক ও সাংগঠনিকভাবে তথা বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে প্রিয় ওয়ার্ডবাসীর সেবা করে আসছি। আমি স্বপ্ন দেখি এই ওয়ার্ডের একজন মানুষও অশিক্ষিত থাকবে না বা সু-শিক্ষা থেকে বঞ্চিত হবে না। আমি স্বপ্ন দেখি এ সমাজের একজন ছাত্র যুবকও নেশার মতো ভয়ানক কাজে জড়িয়ে তাদের সুন্দর জীবন ও পরিবারের ভাবমূর্তি নষ্ট করবে না। আমি স্বপ্ন দেখি সমাজের একজন যুবকও বেকার থাকবে না। আমি স্বপ্ন দেখি এ সমাজের একজন অসহায় মানুষও চিকিৎসা সেবা এবং সামাজিক ও মৌলিক অধিকার থেকে কখনো বঞ্চিত হবে না, বা মানবেতর জীবনযাপন করবে না। আমি স্বপ্ন দেখি গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে আমার প্রিয় ৫২ নং ওয়ার্ডটি হবে, একটি মাদকমুক্ত, আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও শতভাগ শিক্ষিত জনবান্ধব একটি ওয়ার্ড।
তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস আমার মত আপনারাও এই স্বপ্নগুলো হৃদয়ে ধারণ করে থাকেন। যদি আমি অন্যায় বা ভুল স্বপ্ন না দেখে থাকি, তাহলে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে সঠিক সিদ্ধান্ত ও পরিকল্পনার মধ্য দিয়ে সু-শাসন ব্যবস্থা নিশ্চিত করে একটি সুন্দর আধুনিক সমাজ ব্যবস্থা গঠনে সহায়ক ভূমিকা রাখি।
তিনি বলেন, মহান আল্লাহপাকের ইচ্ছায় আগামী দিনে প্রিয় ৫২ নং ওয়ার্ডবাসীর একজন সেবক হিসেবে সর্বদা আপনাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি এবং সেই সাথে প্রিয় ওয়ার্ডবাসীর দোয়া সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর