May 31, 2026, 12:46 am

টঙ্গী হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

Reporter Name
  • আপডেট Wednesday, December 27, 2023
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গী হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দক্ষিণ আউচপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠানে শত শত শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা অংশগ্রহণ করেন। হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল বারী। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, হাজী ইয়াছিন মিয়া, মাসুম বিল্লাহ বিপ্লব, আরিফ হোসেন মাস্টার, শিক্ষক প্রতিনিধি নাজমুল আলম, মাসুদুর রহমান, আবদুল সাত্তার, জাকির হোসেন, কাজী নূর মোহাম্মদ চঞ্চল প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন শিক্ষক শাহাদৎ হোসেন, মেহেদুল হক, বিপুল কুমার, সোহেল রানা, জসিম উদ্দিন, রাজিয়া আক্তার, জিন্নাতারা নিপা, মাহমুদা আক্তার, মুহাম্মদ ইমরান খান, মহসিনা হোসেন মীম, অনিতা আক্তার। পরে উপস্থিত শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার তুলে দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর