July 9, 2026, 3:56 pm

টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর পুরো কলেজ ক্যাম্পাস ছাত্রদলের পদভারে মুখরিত

Reporter Name
  • আপডেট Sunday, October 12, 2025
  • 145 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক সভা, সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করে আসছেন। এতে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
এ বিষয়ে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ বলেন, ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একটি গণতান্ত্রিক সংগঠন। এখানে ত্যাগী ও কর্মঠ ছাত্ররাই নেতৃত্বে আসবে। আমরা টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলকে আরো সংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব। ছাত্রদল মাঠে আছে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত মাঠেই থাকবে। আমরা এক নতুন উদ্যমে, এক নতুন প্রত্যয়ে, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার শপথ নিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ সংগঠন শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অধিকার রক্ষার অগ্রযাত্রার নাম।
আমাদের প্রিয় নেতা, আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান। যিনি প্রবাসে থেকেও দলের প্রতিটি কর্মীর হৃদয়ে আলো জ্বালিয়ে রেখেছেন। তিনিই আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁর দূরদর্শী নেতৃত্বে আমরা বিশ্বাস করি একদিন আবারও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং তারেক রহমানের হাতেই এই দেশ ফিরে পাবে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ।
তিনি বলেন, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের পদভারে মুখরিত হয়ে উঠছে। দীর্ঘদিন পর কলেজ ক্যাম্পাস প্রাণ ফিরে পেয়েছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ এই কলেজ ক্যাম্পাসটি দখল করে রামরাজত্ব কায়েম করেছিলো। ছাত্রলীগ টঙ্গী সরকারি কলেজ ক্যাম্পাসে নিজেদের পৈত্রিক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছিল। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামীলীগের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয়। ইতিপূর্বে আদালত থেকে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা ছাত্রদল ছাত্রলীগের মতো গেস্টরুম কালচার, জবর দখল, হল দখল ও ক্যাম্পাস দখলের মতো কলুষিত রাজনীতি করবো না। সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি চালু করতে পারলে সাধারণ শিক্ষার্থীরা সর্বাত্মকভাবে ছাত্রদলের পাশে থাকবে।
তিনি আরো বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ সকল শহীদ যে স্বপ্ন বাস্তবায়নের জন্য সাম্য, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজপথে ছিল। সে কারণে তারা শহীদও হয়েছেন। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বিলুপ্ত করার জন্যই তারা রাজপথে ছিল। এই বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ কায়েম না হয়, কোন স্বৈরাচার যেন আর ক্ষমতায় অধিষ্ঠিত না হতে পারে এবং দেশের কেউ যেন বৈষম্যের শিকার না হয়, সেই ধরনের সমাজ গড়ার প্রত্যয়ে ছাত্রদল শহীদদের চেতনা হৃদয়ে ধারণ করে পথ চলবে। এটাই আমাদের অঙ্গীকার।
মেহেদী হাসান আরিফ বলেন, শহীদ আবু সাঈদসহ সকল শহীদ পরিবারের খোঁজখবর আমরা নিচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বাত্মকভাবে শহীদ পরিবারের পাশে রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে স্বৈরাচারী হাসিনা সরকার যেভাবে দমন, নিপীড়ন ও গণহত্যাযজ্ঞ চালিয়েছে, তার অতি দ্রুত বিচারের দাবি জানাই। শুধু ছাত্র আন্দোলনই নয়, বিগত ১৫ বছরের প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে, আমরা অতীতের সকল হত্যাকাণ্ডের বিচার চাই। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সকল শহীদ পরিবারের পাশে ছাত্রদল থাকবে এবং তাদেরকে সহযোগিতা করতে সর্বাত্মক চেষ্টা করবে।
অপরদিকে টঙ্গী সরকারি কলেজ শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক এইচ এম আদনান বলেন, ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় তরুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমরা কলেজ শাখা ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক কাজ করে যাবো। ছাত্রদল জনগণের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর