স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গী সরকারি কলেজের ১৫ জন মেধাবী ও যোগ্য প্রভাষক সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় কলেজ ক্যাম্পাসে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তাদের দীর্ঘ ১২ বছরের পরিশ্রম, একাডেমিক দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে সরকার এই পদোন্নতি প্রদান করে।পদোন্নতি প্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন- ১. শেখ জসিম উদ্দিন – ইসলামিক স্টাডিজ ২. শামসুন নাহার – গণিত বিভাগ ৩. রাইয়্যান বিন্তে রাজ্জাক – রাষ্ট্রবিজ্ঞান ৪. মোঃ আরিফুজ্জামান – ইসলামিক স্টাডিজ ৫. মোঃ আহসানুল কবির – পদার্থবিজ্ঞান ৬. আর রাহমা বিনতে আকরাম – রাষ্ট্রবিজ্ঞান ৭. সুলতানা জান্নাত স্বপ্না – রসায়ন ৮. আয়শা খাতুন – ইংরেজি ৯. মাহমুদুল হাসান তানভীর – ব্যবস্থাপনা ১০. কাজী মেরাজুল জান্নাত – বাংলা ১১. রিজওয়ানুর রহমান – অর্থনীতি ১২. মোঃ জহিরুল ইসলাম – ইংরেজি ১৩. মোসা: জান্নাতুন ফেরদৌস – রসায়ন ১৪. শাহ মোঃ জুলফিকার রহমান – ভূগোল ১৫. সাবেরা ফারহানা – মার্কেটিং এ পদোন্নতির মাধ্যমে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সহকর্মী ও শিক্ষার্থীরা নবপদোন্নতপ্রাপ্ত শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।