May 31, 2026, 12:46 am

টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে মহান বিজয় দিবস পালিত

Reporter Name
  • আপডেট Saturday, December 16, 2023
  • 119 জন দেখেছে

জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধা স্মৃতিচারণ অনুষ্ঠান আজ শনিবার বিকেলে সফিউদ্দিন সরকার একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে। সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মো. মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -২ আসনের সাংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. হাফিজ উদ্দিন সরকার, গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. বিল্লাল হোসেন মোল্লা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, গভর্নিং বডির সদস্য মো. মনসুরুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, এম আব্দুল্লাহ, হাতেম আলী, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি মো. ইলিয়াস উদ্দিন আকন্দ, শিফটিং সহকারি মিসেস ইয়াসমিন নাহার, শেখ জহির উদ্দিন, সহকারী অধ্যাপক মো. আব্দুল মোতালিব, সিনিয়র শিক্ষক জিএম ফারুক, অভিভাবক সদস্য অধ্যক্ষ মো. ওমর ফারুক, প্রভাষক জান্নাতুল আকরাম, সিনিয়র শিক্ষক সুলতান উদ্দিন মোল্লা, শিক্ষক ইমরান হোসাইন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এহসানুল আলম ফরাজি প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর