July 8, 2026, 8:41 pm

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Saturday, November 1, 2025
  • 321 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাঁঠালদিয়া এলাকায় টঙ্গী রিপোর্টার্স ক্লাবের ৬ বছরে পর্দাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১নভেম্বর) বিকেলে টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন, ড. আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার প্রানের বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীরজাদা মো: নোয়াব আলী, সম্পাদক ও প্রকাশক দৈনিক বিজয়বাংলা টিভি ও সভাপতি, টঙ্গী রিপোর্টার্স ক্লাব। সঞ্চালনা করেন মো: বশির আল, সাংবাদিক দৈনিক খবরপত্র।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান শাহা, সাংগঠনিক সম্পাদক মো: আশিকুর রহমান, সাংবাদিক মো: অলিদুর রহমান, মো: আশিক, কাজী আশরাফুল আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ মো: জাফর আলী, বিজয়বাংলাটিভির ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আহমেদ পার্থ, ইনফু টিভি ও চ্যানেল ফাইভ এর মোস্তাফিজুর রহমান, জিবিসি টিবির শাকিল আল ফারুকি, সাংবাদিক লিমন, দৈনিক মুক্ত খবর এর মিজানুর রহমান সবুজ, নারর্গিস আক্তার, আশরাফুল শ্রাবনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিবৃন্দ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আবু রায়হান। দোয়া শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর