August 2, 2026, 10:56 pm

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • আপডেট Thursday, July 17, 2025
  • 123 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে টঙ্গী রিপোর্টার্স ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি, বিজয়বাংলা টিভি‘র প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী, সাংবাদিক আক্তার ডালিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নুরুল ইসলাম বাবুল ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। দেশকে সমৃদ্ধিশালী করতে তার ভূমিকা ছিলো অপরিসীম।
বক্তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম ছিলেন একজন কর্মবীর তার মেধা ছিলো বাস্তবায়ন ভিত্তিক, মহান মুক্তিযুদ্ধের সময় দেশ স্বাধীন হওয়ার পিছনে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা, তার অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় যমুনা গ্রুগের মাধ্যমে লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের কর্মসংস্থান তৈরিতে তিনি ছিলেন একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
উল্লেখ্য, ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপ। এরপর সব বাধা উপেক্ষা করে এগিয়ে গেছেন শিল্প খাতের এই আপসহীন উদ্যোক্তা। মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে একে একে প্রায় ৪২টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর