July 4, 2026, 7:11 pm

টঙ্গী ফ্লাইওভারে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত -১

Reporter Name
  • আপডেট Thursday, February 13, 2025
  • 116 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ঢাকা-টঙ্গী ফ্লাইওভারে একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শওকত হাসান (৩৮) নামে মোটরসাইকেলর চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি টঙ্গীর ২০/১ হোসেন মার্কেট এলাকার তাজুল ইসলামের ছেলে । আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ঢাকা-টঙ্গী ফ্লাইওভারের টঙ্গী কাদেরিয়া টেক্সটাইল মিল এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন বলেন, শওকত হাসান মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যেতে ছিলেন। বিপরীত দিক থেকে গ্রীন ইউনিভার্সিটির একটি বাস (ঢাকা মেট্রো স-১১-০৬৯৯) রঙ সাইড দিয়ে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শওকত হাসান মারা যায়। সংবাদ পেয়ে পুলিশ বাসটি আটক করে। নিহতের লাশ হাসপাতালে নেয়া হয়। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ বিজন মালাকার নিহতের সংবাদটি নিশ্চিত করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর