July 4, 2026, 5:00 am

টঙ্গী পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযান ৫ ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, January 5, 2025
  • 77 জন দেখেছে

শারমিন খানম:: গাজীপুর মহানগরীর টঙ্গীর স্টেশন রোড ও আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলামের নির্দেশে গত শুক্রবার পৃথক স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার লাইট্যামারি গ্রামের আঃ সালামের ছেলে গোলাম রাব্বি (২০), কুমিল্লা জেলার হোমানা থানার তালিমনগর গ্রামের মৃত মোমিন মিয়ার ছেলে জিসান আহমেদ (১৯), শরিয়তপুর জেলার ডামুড্যা থানার কুতুবপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে খোরশেদ (২৭), নেত্রকোনা সদর উপজেলার তাতিউর গ্রামের শাহিদ মিয়ার ছেলে সুমন আহাদ (২৫) ও লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার দেনায়েতপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে সাজ্জাত (২৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের শেষে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। কোন অপরাধীকে আমরা ছাড় দিবো না।আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর