July 26, 2026, 7:26 am

টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • আপডেট Monday, October 9, 2023
  • 205 জন দেখেছে

মো: জাফর আলী, টঙ্গী :: টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ নবীন বরন, ওরিয়েন্টেশন ক্লাস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মোঃ আবু জাফর আহম্মদের পরিচালনায় নবীন বরন, ওরিয়েন্টেশন ক্লাস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী থানা আওয়ামী লীগের সহ সভাপতি, টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন দুদু।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ সমন্বয়কারী মোঃ মাহাবুব উল আলম, প্রভাতী শাখার সহকারী প্রধান মোঃ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক রাখী সাহা,হারুন অর রশিদ, প্রভাষক লতিফা ফারবিন, শাহিদা খানম হীরা, সুরুজ আল মামুন, আমজাদ হোসেন, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন সজিব, সানা উল্লাহ, আনিসুল রহমান, প্রমুখ, আলোচনা সভা শেষে ২০২৩ -২৪ শিক্ষাবর্ষে টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ ভর্তি কৃত ছাত্র ছাত্রী কে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়েছে, এছাড়া ওরিয়েনন্টেশন ক্লাস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর