July 4, 2026, 12:55 am

টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের গভর্নিং বডি সভাপতি নির্বাচিত হলেন সরকার জাবেদ আহমদ সুমন

Reporter Name
  • আপডেট Thursday, July 2, 2026
  • 20 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সভাপতি নির্বাচিত হয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমদ সুমন| গভর্নিং বডির সভাপতি হওয়ায় গাজীপুরসহ টঙ্গীবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী|
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল টঙ্গী স্টেশন রোড নতুন বাজার এলাকায়| এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন আমজাদ আলী সরকার| তখন এই স্কুল ঘরটি ছিল টিনের| এই স্কুলটির সমস্ত খরচ আমজাদ আলী সরকার নিজেই বহন করেছেন| তিলে তিলে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলে এখন গাজীপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করেছে|
এ বিষয়ে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি সরকার জাবেদ আহমদ সুমনের বাবা বীরমুক্তিযোদ্ধা ডা: নাজিম উদ্দীন আহমেদ বলেন, বিগত দিনে শফিউদ্দিন সরকারের পূর্বপুরুষরা কোন সহযোগিতার হাত বাড়ায়নি| এলাকার সচেতন জনগণ সেই দিন আমজাদ আলী সরকারের পাশে দাঁড়িয়ে ছিল| স্বাধীনতার পর এই স্কুলটি টঙ্গীর কলেজ গেইট এলাকায় স্থানান্তর করা হয়| এই প্রতিষ্ঠানের অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না| দীর্ঘদিন পর হলেও আমজাদ আলী সরকারের নাতি সরকার জাবেদ আহমদ সুমনকে তার যোগ্য স্থানে দায়িত্ব দিয়ে সভাপতি নির্বাচিত করা হয়েছে| এই প্রতিষ্ঠানের প্রথম প্রিন্সিপাল ছিলেন আব্দুল হাকিম মাস্টার| এই প্রতিষ্ঠানের অতীত ইতিহাস বর্তমান প্রজন্মকে জানতে হবে| এলাকাবাসিকে ধন্যবাদ জানাই|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর