স্টাফ রিপোর্টার:: রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় টঙ্গীর পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের শিক্ষক হানিফ উদ্দিনকে আটক করা হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ওই প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় জনতা শিক্ষক হানিফ উদ্দিনকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী একটি মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, আমরা জানতে পেরেছি হানিফ উদ্দিনের বিরুদ্ধে মামলা আছে। স্থানীয়রা তাকে ধরে পুলিশে দিয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ে হারুন-অর-রশিদ জানান, উত্তরা পশ্চিম থানার মামলার পরিপ্রেক্ষিতে শিক্ষক হানিফ উদ্দিনকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।