August 3, 2026, 11:47 pm

টঙ্গী পাইলট স্কুলকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবো : ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: হারুন অর রশিদ

Reporter Name
  • আপডেট Monday, May 19, 2025
  • 96 জন দেখেছে

শারমিন আক্তার:: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার চেষ্টা মামলায় টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন আটক হয়ে কারাগারে রয়েছেন। মো: আলাউদ্দিন মিয়া আটকের পর বিদ্যালয়ের দায়িত্ব কে পাবেন এ নিয়ে আলোচনা চলছিল। অবশেষে ঐহ্যিবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মো. হারুনর রশীদকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি দায়িত্ব পেয়ে গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রেখে শিক্ষার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, একাডেমিক পরিবেশে ও শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাবো। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষক, অভিভাবক ও সকল শ্রেণী পেশার লোকের সমন্বয়ে প্রতিষ্ঠান সকল কার্যক্রম পরিচালনা করা হবে। আজ সোমবার (১৯ মে) সকালে টঙ্গীর বড় দেওড়া এলাকায় আহসানউল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শিক্ষা বন্ধু বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। মো. হারুনর রশীদ অত্র প্রতিষ্ঠানে সিনিয়র শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, একাডেমিক পরিবেশে ও শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাবো। সকলের সম্মিলিত সহযোগিতাই আমি আমার দায়িত্ব পালন করবো। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর