July 4, 2026, 3:06 pm

টঙ্গীতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • আপডেট Thursday, February 20, 2025
  • 71 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: টঙ্গী পশ্চিম থানায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ ও ২০ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর সভাপতি ইকবাল কবির। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির টঙ্গী পশ্চিম থানার সভাপতি আরাত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনফিডেন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আরিফ হোসেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “বিগত ১৭ বছর ইসলামী ছাত্রশিবির চরম নির্যাতনের শিকার হয়েছে। তবে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। ছাত্র সমাজ যাতে মেধা ও বইয়ের প্রতি মনোযোগী হয়, সে লক্ষ্যেই এই প্রকাশনা উৎসবের আয়োজন।”
উৎসবে শিক্ষার্থীদের জন্য বেশ কিছু বিশেষ আকর্ষণ রাখা হয়েছিল—বিগত সাত দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় বই উপহার। সর্বশেষ বোর্ড পরীক্ষায় জিপিএ পাস করা শিক্ষার্থীদের জন্য বই বিতরণ। আশপাশের প্রায় ১০টি স্কুলের সিঙ্গেল ডিজিটধারী মেধাবী শিক্ষার্থীদের জন্য বই উপহার।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন। অভিভাবকরাও এই আয়োজনের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য এমন আয়োজনকে ইতিবাচক বলে উল্লেখ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর