July 9, 2026, 2:52 pm

টঙ্গী থেকে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Monday, July 7, 2025
  • 78 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
রোববার (৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর জেলার টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোণা সদর থানা এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বর্তমান সরকার। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে নেত্রকোণায় ৭-৮ নাশকতার মামলা রয়েছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীতে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ ও ডিবি। অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গী থেকে নেত্রকোণায় আনা হচ্ছে তাকে। তার বিরুদ্ধে থানায় ৭ থেকে ৮ টি নাশকতার মামলা রয়েছে। বিচারিক আদালতে তাকে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ২০ জুন নেত্রকোণায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল ও সমাবেশ হয়। এতে অংশগ্রহণ করেন ৮-১০ জন দলীয় নেতাকর্মী।
ওই দিন সকালে কোনো এক সময় ছোট বাজারস্থ ভাঙচুর হওয়া দলীয় কার্যালয়ের সামনে তারা এই সমাবেশ করেন। সমাবেশের এ রকম একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই সমাবেশের পর তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। তারপর থেকে পলাতক ছিলেন আওয়ামীগের এই বর্ষীয়ান নেতা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর