নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী প্রভাষক বশির উদ্দিনের নির্দেশে কাজ করে যাচ্ছেন ৫৩ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও টঙ্গী পশ্চিম থানার যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন। এখন মাদক ব্যবসায়ীদের কাছে এক আতঙ্কের নাম জাকির হোসেন।
তিনি বলেন, গত ৫ই আগস্টের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধূসর মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে এখনো মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই মাদকের হাত থেকে এলাকার মানুষকে রক্ষা করতে সাংবাদিকসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড আদর্শ পাড়ায় নিয়ন্ত্রণ করছেন, মাদকের গডফাদার আরিফ, দুলাল হাবিব, সুমন, কালো মানিক। তাদের নেতৃত্বে ওই এলাকায় মাদক ব্যবসা চলছে। বর্তমানে মুন্না মার্কেটের ভিতর দিয়ে মসজিদের পাশে নিলুফা, কুদ্দুস, রুবেল মাদকের বড় বড় চালান এনে বিভিন্ন এলাকায় বিক্রি করছেন।
অপরদিকে এ বিষয়ে রুবেলের সাথে কথা বললে তিনি জানান, আমি কোন মাদকের ব্যবসা করি না। যারা মাদকের ব্যবসা করে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন।
সূত্রে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বাড়ির পাশে সিরাজ মন্ডলের বাড়ির ভাড়াটিয়া সাইফুল, লিটনের নেতৃত্বে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। সাইফুল ও লিটন এর মাদক ব্যবসায় নিয়ন্ত্রণ করছে মোস্তফার ছেলে মেহেদী। তিনি থাকেন ফকির মার্কেট এলাকায়। এ বিষয়ে মেহেদির সাথে কথা বললে তিনি জানান, আমি মাদক বিক্রি ও নিয়ন্ত্রণ করি না।