October 3, 2026, 8:29 am

টঙ্গীর ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের মায়ের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার, টঙ্গী::
  • আপডেট Thursday, July 2, 2026
  • 112 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা ও ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী ফয়সাল আহমেদ রুবেলের গর্ভধারিণী মা মরহুমা মোছাম্মৎ ফিরোজা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ  বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে টঙ্গীর ছয়তলা নয়াবাড়ি এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং সকল মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, সফি খান ,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া এবং ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা হাজী ফয়সাল আহমেদ রুবেল।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা আদনান, কাজী মামুন, বকুল, লিপু সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষ। দোয়া মাহফিল শেষে আগত অতিথিদের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয়। এ সময় মরহুমা মোছাম্মৎ ফিরোজা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তাঁর পরিবার-পরিজন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর