July 9, 2026, 8:43 am

টঙ্গীর ৪৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

Reporter Name
  • আপডেট Saturday, May 31, 2025
  • 108 জন দেখেছে

শারমিন আক্তার:: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন টিএন্ডটি বাজার এলাকায় আজ শনিবার সকালে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। টঙ্গী পূর্ব থানা ৪৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ নাজিম উদ্দিন খানের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা ৪৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব মো: সালাউদ্দিন সরকার, কার্যকরি সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির ও সাবেক আহ্বায়ক গাজীপুর মহানগর বিএনপির।
আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ সালাউদ্দিন সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দক্ষ কারিগর। তার রাষ্ট্র পরিচালনায় খুব অল্প সময়ের মধ্যে দেশকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছিলেন, তার এই বিচক্ষণতা দক্ষিণ এশিয়ার মধ্যে একটি খ্যাতি অর্জন করেছিল। তাই আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিক দলের সকল নেতৃবৃন্দর প্রতি উদাত্ত আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ সরাফত হোসেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ¦ নূর মোহাম্মদ, সাবেক আহ্বায়ক সদস্য, গাজীপুর মহানগর বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, টঙ্গী বৃহত্তর থানা ছাত্রদল আলহাজ¦ মো: আইয়ুব আলী, সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক, বিএনপি টঙ্গী পূর্ব থানা মো: লিয়াকত আলী।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আলহাজ¦ মো: বশির উদ্দিন সরকার, আতাউর রহমান আলম, মো: সোহরাব হোসেন, মো: সাখাওয়াত হোসেন সালামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে নেতাকর্মীসহ এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর