August 24, 2026, 2:18 am

টঙ্গীর ৪৫নং ওয়ার্ডের রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন

Reporter Name
  • আপডেট Wednesday, October 29, 2025
  • 100 জন দেখেছে

শারমিন আক্তার:: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ডের রাস্তার সংস্কার ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) উদ্বোধন করেন গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন।
স্থানীয়রা জানান, ওই রাস্তাটি দীর্ঘদিনের অবহেলিত ও বেহাল অবস্থায় রয়েছে। এতে স্থানীয় এলাকাবাসীর চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর কথা চিন্তা করে সরকার জাবেদ আহমেদ সুমন নিজ উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় এ রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, ৪৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি গাজী ছবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসিন মিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, গাজী মোশারফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সরকার জাবেদ আহমেদ সুমন বলেন-রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের সেবা করা। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দুর্ভোগের কারণ ছিল। তাই দলীয় পরিচয় নয়, মানবিক দায়বদ্ধতা থেকেই আমি এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সবসময় পাশে থাকব। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি সংস্কারের ফলে তাদের চলাচলে স্বস্তি ফিরবে। এলাকাবাসীর চলাচল সহজ হবে এবং এলাকার ব্যবসা-বাণিজ্যেও নতুন গতি আসবে।
উল্লেখ্য, এ রাস্তাটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের সৃষ্টি হতো। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুনভাবে নির্মিত এই রাস্তা এলাকাবাসীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর