মো: জাফর আলী :: গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের স্কুল শাখার ২০২৪ ইং সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষার এই ফলাফল ঘোষণা করেন শিক্ষকমন্ডলী। এবার প্রতিষ্ঠানটির পাশের হার ৯৭%।
বই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মোঃ আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি সুরুজ্জামান সরকার, সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষ, আশরাফ আলী, গুলজার হোসেন আকন্দ, জাকির হোসেন, মাওলানা খায়রুল ইসলাম প্রমুখ। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পাঠোন্নতি পত্র তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।