June 1, 2026, 7:41 am

টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ

Reporter Name
  • আপডেট Thursday, August 8, 2024
  • 114 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সপ্তম শ্রেণি (গ) শাখার মেধাবী শিক্ষার্থী মোঃ সামিও আমান নুর, গত সোমবার (৫ আগস্ট) উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের সময় আততায়ীর গুলিতে শাহাদাতবরণ করেন। একজন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও মেধাবী শিক্ষার্থী মোঃ সামিও আমান নুর এর নির্মম হত্যকান্ডের তীব্র নিন্দা ও দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞান করেন এবং পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নিকট তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর