August 2, 2026, 1:08 am

টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া

Reporter Name
  • আপডেট Thursday, June 27, 2024
  • 130 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে ২০২৪ অনুষ্ঠিতব্য এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও ভালো ফলাফল প্রত্যাশায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার ২৬ জুন বিকালে কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও জ্যৈষ্ঠ প্রভাষক বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ হাফিজ উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য মো. ওমর ফারুক। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, কলেজ শাখার ইনচার্জ-মাহমুদা ইসলাম, শিফট ইনচার্জ-মিসেস ইয়াসমিন নাহার, ওমর ফারুক, মো. জহিরুল ইসলাম মো. আনোয়ারুল কবির, মো. জাকির হোসেন, মো. জান্নাতুল আকরামসহ উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা, মিলাদ ও দোয়া শেষে সকল শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর