August 25, 2026, 2:14 pm

টঙ্গীর ময়দানের পরিবর্তে  এবার জোড় ইজতোমা কেরানীগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে

Reporter Name
  • আপডেট Saturday, October 14, 2023
  • 116 জন দেখেছে

কেরানীগঞ্জে তাবলিগ জামাত বাংলাদেশের ৫ দিনের জোড় ইজতেমায় শুক্রবার লাখো মুসল্লি জুমার নামাজে শরিক হয়েছেন। তাবলিগের বিশ্ব আমির দিল্লির মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি জুমার নামাজ পড়ান। তাবলীগ জামাতের সূত্রে জানা যায়, ৫৬ বছর ধরে টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমার স্বাগতিক দেশ ও প্রস্তুতি হিসাবে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর টঙ্গী ময়দানের পরিবর্তে  কেরানীগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। জোড় ইজতেমায় তাবলিগের পুরো বছরের সারা দেশের কাজের রিপোর্ট পেশ করা হয়, আবার আগামী এক বছরের কাজের পরিকল্পনা নেওয়া হয়। জোড় ইজতেমা থেকে দেশি-বিদেশি জামাত বিশ্ব ইজতেমার দাওয়াতের জন্য পাঠানো হয়।

বিশ্ব ইজতেমার মতোই এ জোড় ইজতেমায়ও তাবলীগ জামাতের মূলধারা কেন্দ্রীয় বিশ্ব মারকাজ দিল্লির নিজামুদ্দিনের মুরুব্বিগণ গুরুত্বপূর্ণ বয়ান করেন। ঢাকার অদূরে কেরানীগঞ্জের বামনশূরে হাউজিং ময়দানে তাবলিগ জামাতের ৫ দিনের জোড় শুক্রবার থেকে শুরু হয়েছে। চলবে ১৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত।তাবলিগের দিল্লির নিজামুদ্দিন বিশ্ব মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভীর ৩ ছেলেসহ মাওলানা আব্দুস সাত্তার সাহেবের নেতৃত্বে তাবলিগের শীর্ষক ১৫ জন মুরুব্বিরা ময়দানে এসে পৌঁছেছেন।

তাবলিগের সাথী ও মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, ৫ দিনের এই জোড়ে ১৬টি দেশে প্রায় ৬শ বিদেশি মেহমান উপস্থিত হয়েছেন। বিদেশি মেহমানরা বিশ্ব ইজতেমা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় দাওয়াতি কাজ করবেন। এছাড়া বাংলাদেশে ২ লাখের মতো ৩ চিল্লার সাথী আছেন। এই জোড় ইজতেমায় দেড় লক্ষাধিক ৩ চিল্লার সাথী উপস্থিত হবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর