June 14, 2026, 1:08 am

টঙ্গীর বউবাজার এলাকাবাসীর আতঙ্কের নাম নূর আলম প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Reporter Name
  • আপডেট Saturday, June 13, 2026
  • 27 জন দেখেছে

স্টাফ রিপোর্টা: গাজীপুর মহানগরীর টঙ্গীর বউবাজার ৪৫নং ওয়ার্ড এলাকায় দিনদিন বৃদ্ধি পাচ্ছে মাদক, ছিনতাই, জমি দখল, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড। এইসব অপরাধ কর্মকান্ডের কারণে স্থানীয় এলাকাবাসী রয়েছে আতঙ্কে।
ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, টঙ্গীর বউ বাজার ৪৫নং ওয়ার্ড বউবাজার তুরাগ নদীর পাড় এলাকায় কথিত বিএনপির নামধারী নেতা নূর আলমের নেতৃত্বে দীর্ঘদিন যাবত প্রকাশ্যে বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগীরা বিএনপি নেতাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কোন সহযোগিতা পাচ্ছেন না। নামধারী এই বিএনপি নেতা নূর আলমের রয়েছে বিভিন্ন বাহিনী। সেই বাহিনী দিয়ে এলাকায় মাদক, ছিনতাই, জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এই চক্রটি বউবাজার নদীর তুরাগ পাড়, লাইলির বাড়ি, সানাউল্লাহ হাজির বাড়ির গলি, ভুট্টোর দোকান, জাহাঙ্গীর ও লালনের বাড়ির সামনে এইসব অপরাধকর্মকান্ড করে আসছে। এছাড়াও নূর আলমের ভাই এবং বোন, বোনের ছেলে ও বোনের স্বামী ওই এলাকায় মাদক, ছিনতাই, কিশোরগ্যাং নিয়ন্ত্রণ করছে। এছাড়াও তাদের সহযোগী হিসেবে রয়েছে রহিমা, নাসিমা, দীপা, আকলিমা, আলপনা, আসমা, শাহীন, আলম, নূরুজ্জামান, দিপু ও আকাশ।
এদিকে নূর আলমের বিরুদ্ধে মাদক, ছিনতাই, কিশোরগ্যাং, জমি দখল, চাঁদাবাজীর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন। কিন্তু রহস্যজনক কারণে এবং বিএনপি নেতাদের ছত্রছায় থাকার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করছেন না। ভুক্তভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী মো: সালাহ উদ্দিন আহমেদ ও স্থানীয় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সহযোগিতা চেয়েছেন। তারা এইসব অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর