June 5, 2026, 2:01 am

টঙ্গীর পাগাড় টেকপাড়া মার্কেট কমিটির উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট Monday, November 24, 2025
  • 78 জন দেখেছে

মো: আক্তার হোসেন ডালি :: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩নং ওয়ার্ড পাগাড় ঝিনু ও টেকপাড়া মার্কেট কমিটির উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থি স্বাভাবিক রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান।
মতবিনিময় সভায় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশ জনগণের সেবক ও বন্ধু। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাজ। যেকোনো পরিস্থিতিতে আমরা আমাদের দায়িত্ব থেকে পিছু হটাবো না। নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সাধারণ মানুষ কেন বলির পাঠা হবে? তারা কেন আতংকে থাকবে? জনগণের আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য পুলিশ যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য থাকবে।
অনুষ্ঠানে ৪৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মহসিন গাজী বলেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের জন্য এই ওয়ার্ড কখনো স্থান হতে পারে না। অপরাধীরা আইনের আওতায় আসতেই হবে। ব্যবসায়ী ও এলাকাবাসী নিরাপদে থাকবে—এটাই আমাদের অঙ্গীকার। অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর