August 18, 2026, 6:27 pm

টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • আপডেট Saturday, August 9, 2025
  • 144 জন দেখেছে

শামীমা খানম :: গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব আরিচপুর বউ বাজার রেলব্রিজ সংলগ্ন তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো: সাজিদ (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার পিতার নাম শামীম আহমেদ। সে তার বাবা-মার সাথে পূর্ব আরিচপুর বউ বাজার এলাকায় থাকতো। গতকাল শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাজিদ তার সহপাঠীদের সাথে তুরাগ নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সাজিদ গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তার সহপাঠীরা আশপালের লোকজনকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর