October 11, 2026, 1:39 pm

টঙ্গীর আল-হেলাল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Tuesday, April 8, 2025
  • 135 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচপাড়া এলাকায় অবস্থিত আল-হেলাল স্কুলে আজ মঙ্গলবার বিকালে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হক পাটোয়ারীর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন স্কুলের উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল আহসান হেলাল, সিনিয়র শিক্ষক মাওলানা আল আমিন, মোশারেফ হোসেন, মোরশেদা পারভীন, মুকুল হোসেন, আবুল কাশেম, ফাতেমা আক্তার, শরীফুল ইসলাম, শাওন আহমেদ জয় প্রমুখ। পরে এসএসসি পরীক্ষার্থীদের সুস্থতা ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আল আমিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর