স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির পক্ষে উঠান বৈঠক ও ৫৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কেন্দ্র কমিটির পরিচিতি সভা সোমবার নিউ অলেম্পিয়া টেক্সটাইল মিলস লিঃ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মনির আহম্মেদের সভাপতিত্বে এবং ৫৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোঃ আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, উপদেষ্টা কমিটির সাবেক সদস্য আলহাজ্ব কাজী মোঃ সেলিম, সাবেক উপদেষ্টা জালাল উদ্দিন মাস্টার, টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নিউ অলেম্পিয়া টেক্সটাইল মিলস লিঃ ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বিকম।
পরিচালক হাসানুজ্জামান মল্লিক, আবুল কাশেম, নিউ মন্নু টেক্সটাইল মিলস লিঃ ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান হারুন অর রশিদ, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন, টঙ্গী স্টেশন রোড হকার সমিতির সাবেক সভাপতি, গাজীপুর জেলা যুব লীগের সহসভাপতি খোরশেদ আলম, মহানগর আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান টিটু, কাইয়ুম মাস্টার, সিদ্দিকুর রহমান, মোঃ নুরুজ্জামান, সাদেক হোসেন খান, আবুল বাশার দরবেশ, যুবলীগ নেতা সাজাহান সিরাজ সাজু, জাকির হোসেন, মোঃ আলম, মোঃ ফারুক আহম্মেদ মহিলা আওয়ামী লীগ নেত্রী শিমা আক্তার প্রমুখ।