June 1, 2026, 11:40 am

টঙ্গীতে ৪ কোটি ৯৫লক্ষ টাকা ব্যয়ে ৬তলা একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • আপডেট Thursday, May 23, 2024
  • 103 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় ৪ কোটি ৯৫ লক্ষ টাকা ব্যায়ে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি। অনুষ্ঠানটির পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নূরু, টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, শিক্ষক প্রতিনিধি মোঃ আবু জাফর আহম্মদ, সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ এডঃ মোঃ দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ মিয়া, টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ সমন্বয় কারী মোঃ মাহাবুব উল আলম, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, টঙ্গী থানা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সফি আহম্মেদ, টঙ্গী সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম আওয়ামী লীগ নেতা মোঃ জাকির হোসেন, যুবলীগ নেতা মোঃ জসিম মাতব্বর, সজিব হোসাইন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর