July 9, 2026, 12:32 pm

টঙ্গীর ৪৯ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবো: কাউন্সিলর প্রার্থী কামরুল ইসলাম

Reporter Name
  • আপডেট Sunday, June 15, 2025
  • 92 জন দেখেছে

মো: জাফর আলী :: আগামী গাজীপুর সিটি কর্পোরেশ নির্বাচনে ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামুর নির্বাচনী প্রস্তুতিমূলক সভা শনিবার এরশাদ নগর ৫নং বেড়িবাধ এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
৫নং ব্লক বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে এবং ৪৯ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম কামু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিএনপি নেএী মোসাঃ নাসরিন আক্তার শিরিন, ৪৯ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান মাষ্টার, সাবেক সহ সভাপতি মোঃ শরিফ আহম্মেদ, বাদল মিয়া, মহিলা দলের নেএী মোসাঃ মুক্তা বেগম, মোসাঃ সূর্য বানু, মোসাঃ লাইলী বেগম, মোসাঃ রোকসানা বেগম, পান্না শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শাকিল আহম্মেদ, যুবদল নেতা মোঃ হীরা মিয়া, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, মুজাম্মেল হোসেন, বাচ্চু মিয়া, মুনসুর আহম্মেদ প্রমুখ।

সভায় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু বলেন,  ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কমীদের সন্ত্রাসী কার্যক্রম সহ সাবেক কাউন্সিলর ও সাধারণ নিরীহ মানুষদের  কিভাবে হয়রানি করছে তা তুলে ধরে। তিনি বলেন, আমি যদি কাউন্সিলর হতে পারি তাহলে এরশাদনগরের যে বদনাম রয়েছে সন্ত্রাস চাঁদাবাজদের এলাকা এরশাদনগর, মাদক ব্যবসায়ীদের আস্তানা তা মুক্ত করবো। এছাড়া পুরো এরশাদনগর এলাকা ও ৪৯ নং ওয়ার্ড সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। এরশাদ নগর এলাকায় একটি পুলিশ ক্যাম্প, পুলিশ ফাঁড়ি স্থাপন করবো। আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আমার নেতৃত্বে দের শতাধিকেরও বেশি মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে সোপর্দ করেছি। আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমি ওয়ার্ডবাসীসহ সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর