August 28, 2026, 9:20 pm

টঙ্গীতে ১ কেজি হেরোইন ও ২৫শ ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, August 28, 2026
  • 21 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীতে এক কেজি হেরোইন এবং আড়াই হাজার পিস ইয়াবাসহ মোঃ মিজানুর ওরফে ‘কুত্তা মিজান’ নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানার শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় মিজানুরকে হাতেনাতে ধরা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ২৫০ সিসির দামি মোটরসাইকেল, একটি আইফোন ১৭ প্রোম্যাক্স এবং আরেকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার মিজানুর দীর্ঘ দিন ধরে এলাকার মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজই আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর