July 4, 2026, 5:45 pm

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার

Reporter Name
  • আপডেট Sunday, August 17, 2025
  • 95 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুরের টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলিগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যায় স্কুলের ভেতরে পরিত্যাক্ত অবস্থায় পিস্তল ও গুলি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ পরিদর্শক এস এম মেহেদি হাসান সঙ্গীয় পুলিশ সদস্যদের ঘটনাস্থল থেকে রিভলবার ও গুলি উদ্ধার করেন।
এ ব্যাপার টঙ্গী পূর্ব থানার পরিদশর্ক (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ১৫ রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ফেলে গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর