July 9, 2026, 1:46 pm

টঙ্গীতে হায়দার পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • আপডেট Monday, March 4, 2024
  • 226 জন দেখেছে

মো: জাফর আলী, টঙ্গী :: টঙ্গীতে হায়দার পাবলিক স্কুলের  উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার রাতে স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হায়দার পাবলিক স্কুলের  ম্যানেজিং কমিটির সভাপতি, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সোলেমান হায়দারের  সভাপতিত্বে ও মোঃ রাজিব হায়দার সাদিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল  এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল আলিম মোল্লা, সাবেক কাউন্সিলর, প্যানেল মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন। এম এ কাইয়ুম এসকে ট্রিমস লিমিটেড, মোঃ নিসার আহমেদ,  এম ডি স্যাগ ফ্যাশন লিমিটেড, হাজী মোহাম্মদ মনির, কাউন্সিলর ৩৯নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর, এড. আজিম হায়দার,  সাবেক সাধারণ সম্পাদক টঙ্গী কলেজ ছাত্রলীগ, মো: নাদিম হায়দার, ডাইরেক্টর কসমো গ্রুপ, মাসুদুর রহমান, এমডি ফ্যাশন স্টেপ গ্রুপ  প্রমুখ।

অনুষ্ঠানে সাধারণ বৃত্তি প্রাপ্ত ৪র্থ শ্রেণির ছাত্রী  সামিয়া আক্তার এবং ৫ম শ্রেনির ছাত্র সাজন বিশ্বাসকে পুরষ্কার প্রদান করা হয়। তাদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল  এমপি। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করে অতিথিবৃন্দরা।পরে এক  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর