June 1, 2026, 2:08 pm

টঙ্গীতে হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুলে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Reporter Name
  • আপডেট Friday, March 29, 2024
  • 126 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুলে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্গান প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে টঙ্গী পাগাড় এলাকায় প্রতিষ্ঠানের হল রুমে এ আয়োজন করা হয়। এ সময় হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল,হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সিনিয়র শিক্ষক আবু তাহের, সেনামি আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক বশির আলম,মাহবুবুর রহমান জিলানী প্রমুখ।এ সময় সৈয়দ আতিক বলেন, ২৬ শে মার্চ আমাদের জন্য অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে যে দিনটিতে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে প্রেরণা পেয়েছিল লক্ষ কোটি বাঙালি। সেই দিনটি আজ পর্যন্ত প্রেরণা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অনুষ্ঠানে শেষে চিত্রাঙ্গান প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর