স্টাফ রিপোর্টার :: গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম অব্যাহত রেখেছেন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বি.এম শামীম। বুধবার (১২ নভেম্বর) বিকেলে টঙ্গীর হাজী মাজার বস্তী এলাকার প্রতিটি অলিগলি ও রাস্তার মোড়ে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। এ সময় এলাকার বিভিন্ন ড্রেন, নালা ও জলাবদ্ধ স্থানে মশার প্রজনন রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এলাকাবাসী। দিনের বেলাতেও মশারি টানিয়ে থাকতে হচ্ছিল। এই অবস্থায় বিএম শামীমের উদ্যোগে মশক নিধন কর্মসূচি শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।
৫৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বি.এম শামীম বলেন, “মশার উৎপাতে নগরবাসী ভোগান্তিতে পড়েছে। অনেক জায়গায় নালাগুলো বন্ধ হয়ে থাকায় পানিতে মশা জন্ম নিচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আমি ব্যক্তিগত উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে প্রতিটি পাড়া-মহল্লায় ফগিং কার্যক্রম ও ড্রেন পরিষ্কার করছি।”
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য বেপারী মো. জুয়েল রানা, টঙ্গী পূর্ব থানা মৎস্যবীজী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন শেখ,যুবদলের আহ্বায়ক সদস্য মনিরুজ্জামান মনির,ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বাপ্পি,সহ সাধারণ সম্পাদক মাছুদ খান,বিল্লাল হোসেন, নাজমুল মোল্লা, জনি মিয়া, জিয়া পরিষদের তথ্য বিষয়ক সম্পাদক নূর আলম, মনিরুল ইসলাম মুন্না, ইশতিয়াক আহমেদ, আমির হোসেন, শাহিন শাহ, দিপুসহ এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুরো এলাকাজুড়ে মশা নিধন ও পরিবেশ সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন।