স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের মহানগরীর টঙ্গীর হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি মো: নাজমুল আলম, মাসুদুর রহমান, আব্দুস সাত্তার, সিদ্দিকুর রহমান, কাজী নূর মো: চঞ্চল, শাহাদৎ হোসেন, বিপুল কুমার বিশ^াস, রাজিয়া আক্তার, জসিম উদ্দিন, মেহেদুল হক, আব্দুল কাদের, ইসহাক সরকার, মাহমুদা নাসরিন, জিন্নাতারা নিপা, সুলতানা আক্তার অন্নী, ইসহাক সরকার, ইব্রাহিম কাউসার প্রমুখ। আলোচনা সভা শেষে সকল ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।