স্টাফ রিপোর্টার, টঙ্গী: গাজীপুর মহানগরীর টঙ্গীর দক্ষিণ আউচপাড়া ৫৪নং ওয়ার্ড এলাকায় হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলের উদ্যোগে আজ মঙ্গলবার দিনব্যাপী শ্রেণী উৎসব পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ এম এম হেলাল উদ্দিন কেক কেটে এই উৎসবের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গী রিপোর্টাস ক্লাবের সভাপতি, দৈনিক বিজয়বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক পীরজাদা মো: নোয়াব আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারি, নাজমুল আলম, আব্দুস সাত্তার, মাসুদুর রহমান, নুর মোহাম্মদ চঞ্চল, শাহাদাৎ হোসেনসহ ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।