August 24, 2026, 1:09 pm

টঙ্গীতে হত্যা মামলার আসামীদের বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Tuesday, July 22, 2025
  • 120 জন দেখেছে

মো: আক্তার হোসেন ঢালী:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে হত্যা মামলার আসামীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে নিহত হাফেজ কামরুল হত্যা মামলার আসামি সাব্বির ও তার স্ত্রী সুলতানার বিরুদ্ধে বিচার ও ফাঁসি কার্যকরের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। গতকাল মঙ্গলবার সকালে টঙ্গী এরশাদ নগর ৩নং ব্লক টিডিএস স্কুলের সামনে মানববন্ধ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে এরশাদ নগর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এরশাদ নগর ৩ নম্বর ব্লকে নিহত হাফেজ মো. কামরুলের হত্যাকারী, ছাত্র হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাব্বির ও তার স্ত্রী সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। আমরা সুষ্ঠু তদন্ত করে দ্রুত ফাঁসির কার্যকরের দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, টঙ্গী পূর্ব থানা মহিলা দল নেত্রী রাবেয়া আক্তার, রাকিব, রিপন, মুক্তা ও নিহতের পরিবারসহ স্থানীয় এলাকাবাসী।
উল্লেখ্য, গত ১২ জুলাই সকালে টঙ্গীর দত্তপাড়া দিঘির পার এলাকায় কামরুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাব্বির। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুইদিন চিকিৎসা শেষে তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত মূল আসামি স্বামী-স্ত্রী সাব্বির ও সুলতানা দম্পতিকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর