August 25, 2026, 4:08 am

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিজয় মিছিল

Reporter Name
  • আপডেট Thursday, August 8, 2024
  • 134 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: ছাত্রজনতার বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা দিবস উল্লেখ করে টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, টঙ্গী পশ্চিম থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের প্রতি কোন ধরণের উস্কানি বা হয়রানিমূলক কোন কর্মকান্ড যাতে না ঘটে সে দিকে দলীয় নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ কোটা সংস্কার আন্দোলনকারী যত ভাই ও বোনেরা জীবন দিয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আমাদের নিরস্ত্র ছাত্রসমাজের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। গত মঙ্গলবার খা পাড়া এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি বিজয় মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিজয় মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর