July 9, 2026, 9:54 pm

টঙ্গীতে স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন

Reporter Name
  • আপডেট Tuesday, March 12, 2024
  • 185 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার নিজস্ব বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এস এস স্টিল মিলের নিজস্ব ১১ কেভি’র দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন।
আব্দুল্লাহ আল-আরেফিন জানান, মঙ্গলবার ভোর ৬টা ৩৫মিনিটে টঙ্গীর মিলগেট এলাকায় এস এস স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও তিনি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর