August 25, 2026, 8:03 am

টঙ্গীতে সোশ্যাল মিডিয়ায় গুজব অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট Tuesday, August 13, 2024
  • 109 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, গুজব ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী ও ৫৩নং ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক ছাদিকুল সরকার। আজ মঙ্গলবার দুপুরে বড় দেওড়া হাজী বাড়ি এলাকায় টঙ্গী রিপোর্টাস ক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সোহেল সিদ্দিকী বলেন, একটি কুচক্রী মহল একটি রুমের আসবাবপত্র ভাংচুরের একটি ভিডিওর সাথে আমার ও আমার চাচাতো ভাই সাদিকুল সরকারের ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে এডিট করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে। আওয়ামীলীগের একটি চক্র রাজনৈতিক প্রতিপক্ষের কাছে আমাদেরকে হয়রানি করতেই এই অপ্রপ্রচার চালাচ্ছে। এতে আমরা বিভিন্ন ভাবে হয়রানির স্বীকার হচ্ছি। তাই আমরা এই মিথ্যা, গুজব ও অপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের লক্ষ্যে আমরা টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী, মো: আক্রাম হোসেন, মো: গিয়াস উদ্দিন, মো: বাসির, মো: বিজয়, মো: দিপু, মনু মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর