July 9, 2026, 11:15 am

টঙ্গীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় এক আসামী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, June 4, 2025
  • 267 জন দেখেছে

স্টাফ রিপোর্টা:: টঙ্গীর ৪৫নং ওয়ার্ড পূর্ব আরিচপুর তুরাগ বাজারের কিশোর গ্যাং লিডার নুরে আলম ও সাঈদ আলীর পরিবারের সদস্যরা সাংবাদিকের উপর হামলা করে। এ হামলার ঘটনায় সাংবাদিক বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তিন মাস পর পুলিশ সাঈদ আলীর স্ত্রী শান্তাকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা যায়, ৪৫নং ওয়ার্ড বউবাজার এলাকায় নূরে আলম এর পরিবার দীর্ঘদিন যাব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। কিশোরগ্যাং লিডার নূরে আলমসহ তার পরিবারের সদস্যরা এলাকাসায় সন্ত্রাসী বাহিনী নিয়ে রাজনৈতি পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। গত ২২ মার্চ বউবাজার নদী পার এলাকায় সন্ত্রাস, লুটপাট, ভাঙচুর, আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
মামলার বাদি সাংবাদিক শামীমা খানম বেবি বলেন, প্রতিদিনের মতো সকাল ৯টায় টঙ্গী প্রতিবন্ধী স্কুলে যাচ্ছিলেন। যাওয়ার পথে রহিমা, নাসিমা, শান্তা, তাসলিমা, দীপা হঠাৎ করে শামীমা খামের পথ আটকে শামীমার মোবাইল, স্বর্ণলঙ্কার, নগদ অর্থ জোরজবস্তি করে ছিনিয়ে নেয়। এ সময় শামীমা খানমক প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে বিএনপি’র পরিচয়ে কিশোর গ্যাং নূরে আলম তার কিশোর গ্যাং বাহিনী নিয়ে এবং তার পরিবারের সদস্যদের নিয়ে শামীমা খানমসহ তার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় হামলা, লুটপাট, ভাঙচুর করে অনেক ক্ষয়ক্ষতি করেন। উক্ত ঘটনার তিন মাস পর টঙ্গী পূর্ব থানা পুলিশ এক আসামিকে গ্রেফতার করেন।
এ বিষয় টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল আলমের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বাকি সব আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর