July 4, 2026, 3:07 pm

টঙ্গীতে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • আপডেট Thursday, February 20, 2025
  • 89 জন দেখেছে
oppo_0

মো: জাফর আলী :: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএম শামীমের নেতৃত্বে এই মশক নিধন কার্যক্রমের আয়োজন করা হয়। বুধবার বিকেলে সিটি কর্পোরেশনের টঙ্গী বাজার গরু হাটা এলাকা থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ৫৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী বিএম শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএম শামীম বলেন, মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। দিনের বেলাও মশারি টানিয়ে বা কয়েল জালিয়ে থাকতে হচ্ছে মানুষকে। নগরের বিভিন্ন এলাকার পানি যাওয়ার নালাগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। এতে আটকে পড়া পানিতে জন্ম নিচ্ছে মশা। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে ৫৭নং ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মশার ঔষধ সিটানো ও ড্রেন পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, বাইতুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রেজাউল কবির, টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সাধারণ সম্পাদক হাজী মোঃ মজিবুর রহমান, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য বেপারী মোঃ জুয়েল রানা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সম্রাট শাহ, ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান মনির, ৫৭ ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেপারী, টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক আজাদ, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন বাপ্পি, মৎস্যজীবী দলের সদস্য সচিব বাছির মাতব্বর, গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান, বিএনপি নেতা হাজী আমজাদ হোসেন বেপারী, যুবদল নেতা জিতুরাজ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর