May 31, 2026, 12:13 pm

টঙ্গীতে সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাই প্রতিরোধমূলক বিট পুলিশং সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, July 13, 2025
  • 83 জন দেখেছে
মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪৮নং ওয়ার্ডের সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়। বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম, সরাফত সরকার, সাবেক সভাপতি, টঙ্গী থানা বিএনপি ও সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি প্রমুখ।
এ সময়  স্থানীয় জনগণের মমাঝে অপরাধ প্রবণতা রোধে সচেতনতা তৈরি করা এবং বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল করা, সাধারণ মানুষ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা,  চাঁদাবাজ, ছিনতাইকারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।  এছাড়াও
সমাজ কল্যাণ ঐক্য পরিষদ ৪৮নং ওয়ার্ডের পক্ষ থেকে এ ধরনের সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা বদ্ধপরিকর এবং এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর