July 4, 2026, 4:35 pm

টঙ্গীতে সন্ত্রাস ও বিশৃঙ্খলার প্রতিবাদে যুবদলনেতা নাজমুল মন্ডলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Wednesday, February 19, 2025
  • 152 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  স্টেশন রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদল ও টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা কর্মীরা।
এ সময় নাজমুল হাসান মন্ডল বলেন, ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনা’র নির্দেশে সারা বাংলাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগ, যুবলীগসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর