June 5, 2026, 12:51 am

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

Reporter Name
  • আপডেট Thursday, November 27, 2025
  • 48 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কৃত্তিবাস দাস (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কৃত্তিবাস দাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কাফুলা গ্রামের কৃষ্ণকান্ত দাসের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন এবং ঢাকার মোহাম্মদপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে ব্যবসায়িক কাজ শেষে গাজীপুর থেকে ঢাকার বাসায় ফিরছিলেন কৃত্তিবাস দাস। রাতে স্থানীয় লোকজন তাঁকে এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোসাব্বির হোসেন রাতেই হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে ওই যুবকের মৃত্যু সড়ক দুর্ঘটনায় হয়েছে। টরসাইকেলটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর