July 23, 2026, 10:08 am

টঙ্গীতে শ্রমিক নেতা শহিদুল হত্যার ঘটনায় আরো ৪ জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, July 14, 2023
  • 128 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: টঙ্গীতে শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলায় গত ২৪ ঘণ্টায় আরো চারজনকে গ্রেফতার করেছে শিল্প পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়। টঙ্গী শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত চারজন হলেন- রাইতুল ইসলাম রাতুল (১৯), মো. জুলহাস আলী রকি (২৩), মো. সোহেল হাসান সোহাগ (২৪) ও মো. শাহিনুল ইসলাম শাহীন (২১)। গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর আগে এই মামলায় তিনজনকে গ্রেফতারা করা হয়। তারা হলেন মাজহারুল ইসলাম (৩৫), রাসেল মন্ডল (৩২) ও মো. হানিফ (৫০)। তারা স্থানীয় গুটিয়া এলাকায় বসবাস করেন।
উল্লেখ্য, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম গত ২৫ জুন টঙ্গীর সাতাইশে প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানায় বকেয়া বেতন আদায়ের জন্য আন্দোলনরত শ্রমিকদের পাশে ভূমিকা রাখতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হন। শহিদুলের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মিঠালু গ্রামে। এ ঘটনায় নিহত শহিদুলের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর পুলিশ এক আসামিকে গ্রেফতার করেন। পরে মামলাটি টঙ্গী পশ্চিম থানা থেকে শিল্প পুলিশে স্থানান্তর করা হয়। টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুর মামলার তদন্তভার পেয়ে মামলাটিকে বিশেষ গুরুত্ব দিতে তদারক কমিটি গঠন করে। এই কমিটির সভাপতি শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর