July 9, 2026, 5:08 pm

টঙ্গীতে শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Friday, February 23, 2024
  • 146 জন দেখেছে

স্টাফ রিপোটার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর কলেজগেট এলাকায় আজমত উল্লা খান স্কুল এন্ড কলেজে গতকাল শুক্রবার শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। স্কুল এন্ড কলেজের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আজমত উল্লা খানের সভাপতিত্বে এবং অধ্যক্ষ সাহেদুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী কমার্স কলেজের চেয়ারম্যান সরকার জাহিদুল ইসলাম টিপু। শুভেচ্ছা বক্তব্য রাখেন আজমত উল্লা খান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক বাবু রমেশ চন্দ্র মন্ডল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা জাকির হোসেন খোকন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা বেগম, টঙ্গী থানা যুবলীগের সাবেক সভাপতি এম এ সাত্তার মোল্লা, টঙ্গী সরকারী কলেজের প্রভাষক এরশাদ হোসেন আসাদ, আল হেলাল স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ, অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, রুমাইয়া ইয়াসমিনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক স্তরে ঝরে পড়া রোধ করা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব সুলভ আচরণ, নিয়মিত পাঠ অভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের মানসিক, দৈনিক বিকাশে খেলা-ধুলার চর্চা অব্যাহত রাখাসহ যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখলে উন্নত জাতি গঠন করা সম্ভব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর