July 4, 2026, 6:43 am

টঙ্গীতে লেসন আইডিয়াল স্কুলের ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, January 2, 2025
  • 129 জন দেখেছে

স্টাফ রিপোর্টার : টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লেসন আইডিয়াল স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

গতকাল (১ জানুয়ারি) বুধবার সকালে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠানের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেসন আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও সিনিয়র শিক্ষক সনিয়া আক্তা, সহকারি প্রধান শিক্ষিকা ফাতেমা ইয়াসমিন, সহকারি শিক্ষিকা আখি আক্তার,সহকারি শিক্ষক আব্দুল লতিফ,সহকারি নূরানী শিক্ষক হাফেজ মাওলানা মাহদি হাসান,সাবরিনা জর্দ্দা সিলভিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাশেদুল ইসলাম ও রাবিন হুসাইন।
এ সময় প্রধান অতিথি মো.জসিম উদ্দিন খান বলেন,বিদ্যালয়ের লেখাপড়ার মান যে কোন সময়ের চেয়ে বর্তমানে বেশ ভালো অবস্থানে রয়েছে।নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ ,জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ,নৈতিক মূল্যবোধ,জনগনের প্রতি শ্রদ্ধাশীল ও দায়বদ্ধ করে গড়ে তোলার এবং সুপ্ত প্রতিভা বিকাশের দীক্ষায় আগামি প্রজম্ম তৈরি করার লক্ষ্যে আমরা আমাদের প্রচেষ্ঠা অব্যাহত রাখেছি।ডিজিটাল কন্টেন্ট তৈরি করে মাল্টিমিডিয়ায় পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।শিক্ষা সফরের মাধ্যমে দেশের জাতীয় ইতিহাস এবং বাঙালি জাতিকে জানার প্রচেষ্টা অব্যাহত আছে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলই একমাত্র উদ্দেশ্য হতে পারে না,সামাজিক সচেতন মানুষ হিসেবে বড় হতে হবে।মানবিক মূল্যবোধ,অন্যের প্রতি শ্রদ্ধাশীল,সহমর্মিতা,যুক্তিবাদিতা ও দেশপ্রেমের গুণাবলীতে শিক্ষার্থীদের সমৃদ্ধ হতে হবে।আমাদের উচিত হবে তাদের স্বতন্ত্র প্রতিভা বিকাশের উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়া।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর